ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে সংবিধান সংস্কার কমিশনের প্রধান ও জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজের বৈঠক হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) গুলশান-২ অবস্থিত মার্কিন রাষ্ট্রদূতের নিজ বাসভবনে বেলা সাড়ে ৩টার পর এ বৈঠক শুরু হয়। নির্ভরযোগ্য একাধিক সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
কমিশনের সদস্য ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার এবং মার্কিন দূতাবাসের রাজনৈতিক বিভাগের প্রধান এরিক গিলান এ বৈঠকে ছিলেন। এছাড়া কমিশনের কয়েকজন সদস্যও উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
বৈঠকে বাংলাদেশের রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় নির্বাচন, ঐকমত্য কমিশনের জাতীয় সনদসহ রাজনৈতিক দলের সংলাপ নিয়ে আলোচনা হয়।
এদিনের বৈঠকের আগে ট্রেসি অ্যান জ্যাকবসন সোমবার (১১ আগস্ট) জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেছেন।
মার্কিন দূতাবাসের মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্র বাংলাদেশের উন্নয়নে অংশীদার হিসেবে দলমত-নির্বিশেষে স্থানীয় রাজনৈতিক অংশীদারদের সঙ্গে নিয়মিত মতবিনিময় করে যাচ্ছে।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে