বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে শনিবার (৯ আগস্ট) কার্যকরি কমিটির দায়িত্ব পেয়েছে হারুন-শাকিল প্যানেল। প্রতিদ্বন্দ্বী আজিজ-শাকুর প্যানেল ফলাফল মেনে নিয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি বিজয়ী ও বিজিত পক্ষের অঙ্গীকার প্রশংসিত হলেও সোমবার (১১ আগস্ট) ঘটেছে এক অনাকাঙ্খিত ঘটনা।
প্রতিপক্ষকে ভোট দেয়ার কারণে এক চিকিৎসককে শারীরিকভাবে হেনস্থার হুমকি দিয়েছেন ন্যাশনাল ইন্সটিটিউট অব ট্রমাটোলজি এন্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন (নিটোর) ড্যাবের সভাপতি সহকারী অধ্যাপক ডা. শামসুল আলম। তিনি ড্যাবের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. হারুন আল রশিদের আস্থাভাজন বলে জানা গেছে।
ভুক্তভোগী চিকিৎসক ডা. মোহাম্মদ আশরাফুল ইসলাম বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) হ্যান্ড সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক। সোমবার তিনি নিটোরে ডি-অর্থো পরীক্ষা নিতে গেলে হেনস্তার সম্মুখীন হন। বিষয়টি তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানিয়েছেন।
বিএমইউ'র রেজিস্ট্রার বরাবর লেখা চিঠিতে ডা. মোহাম্মদ আশরাফুল ইসলাম বলেন, আমি নিম্নস্বাক্ষরকারী আজ ১১/০৮/২০২৫ইং নিটোরে ডি-অর্থো পরীক্ষা নিতে গেলে ডা. শামসুল আলম, সহকারী অধ্যাপক (চলতি দায়িত্ব), সভাপতি, ড্যাব নিটোর, হুমকি দিয়ে বলে ভোটটি ঐ প্যানেলে দিলেন, কাজটি ভালো করলেন না। পরীক্ষা চলাকালীন সময় কিছুক্ষণ পর আবারো হুমকি দিয়ে বলেন আপনার এত বড় সাহস যে এখানে পরীক্ষা নিতে এসেছেন, আগামীকাল আসবেন না, আর আসলে আপনাকে অসুস্থ্য/Assault করা হবে। হুমকির পর পরীক্ষা চলকালীন বোর্ডে বসে থাকে। আমাকে এই হুমকি অন্যান্য সকল পরীক্ষক ও রেজিস্ট্রারদের সামনে দেয়। প্রতিবাদ করলে তেড়ে আসে এবং আপত্তিকর, অসৌজন্যমূলক আচরণ করেন।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠিতে অনুরোধ জানানো হয়। ডা. মোহাম্মদ আশরাফের অভিযোগ গুরুত্বের সঙ্গে নেয় বিএমইউ কর্তৃপক্ষ। স্থগিত করা হয় নিটোরের মঙ্গলবারের (১২ আগস্ট) পরীক্ষা।
সোমবার বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ের এক নোটিশে বলা হয়, এই বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত প্রতিষ্ঠান ন্যাশনাল ইন্সটিটিউট অব ট্রমাটোলজি এন্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন (নিটোর) এর আগামী ১২ আগস্ট ২০২৫ইং তারিখের ডিপ্লোমা ইন অর্থোপেডিকস (ডি-অর্থো) জুলাই ২০২৫ইং সেশনের Oral & Practical পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো।
পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময় বিএমইউ'র ওয়েবসাইটে পরবর্তীতে জানানো হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।
ডা. মোহাম্মদ আশরাফুল ইসলাম জুলাই আন্দোলনে আহতদের বিনামূল্যে চিকিৎসা দিয়েছেন। স্বৈরাচার পতন আন্দোলন ও বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার এক অকুতোভয় যোদ্ধা তিনি। এরকম একজন মানুষের সঙ্গে এ ধরণের ঘটনা সংশ্লিষ্টদের মধ্যে ক্ষোভের সঞ্চার করেছে। তাঁরা বলছেন, বাংলাদেশ যখন গণতান্ত্রিক ধারায় প্রত্যাবর্তনের অপেক্ষায় তখন এহেন ন্যাক্কারজনক ঘটনা নিন্দনীয়। এ ঘটনার যথাযথ সমাধান চেয়েছেন চিকিৎসকেরা।
এ বিষয়ে ভুক্তভোগী চিকিৎসকের সঙ্গে যোগাযোগের করা হলে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে
'নির্বাচনের মাধ্যমে ড্যাবের কমিটি গঠন গণতন্ত্র পরিচর্যার অংশ'