রোনালদোর হ্যাটট্রিকে আল নাসরের বড় জয়

আপলোড সময় : ০৮-০৮-২০২৫ ০৫:১৮:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৮-২০২৫ ০৫:১৯:১০ অপরাহ্ন
ক্রিশ্চিয়ানো রোনালদো নতুন মৌসুম শুরুর আগে নিজের সেরা ফর্ম ধরে রাখতে ব্যস্ত। তারই ধারাবাহিকতায় প্রাক মৌসুমে রিও অ্যাভেকের বিপক্ষে মাঠে নেমেছিল তার দল আল নাসর। ম্যাচে রোনালদোর রোমাঞ্চকর হ্যাটট্রিকে ৪-০ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে সৌদি ক্লাবটি।

শুক্রবার (০৮ আগস্ট) এস্তাদিও আলগার্ভ স্টেডিয়ামে মুখোমুখি হয় দুদল। ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়ে খেলতে থাকে আল নাসর। লিড নিতেও বেশি সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়নি তাদের। ১৫ মিনিটেই এগিয়ে যায় তারা।

এরপর বিরতিতে যাওয়ার আগে ম্যাচের ৪৪ মিনিটে রোনালদো স্কোর করলে ব্যবধান আরও বেড়ে যায়। ২-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় আল নাসর।

বিরতির পর ম্যাচের ৬৩তম মিনিটে বল জালে পাঠিয়ে জোড়া গোল পূর্ণ করেন রোনালদো। এর ঠিক পাঁচ মিনিট পর পেনাল্টি থেকে গোল করে হ্যাটট্রিক করেন এ পর্তুগিজ সুপারস্টার। একই সঙ্গে দলকে ৪-০ ব্যবধানের জয় এনে দেন সিআরসেভেন।

উল্লেখ্য, রোববার (১০ আগস্ট) স্প্যানিশ ক্লাব আলমেরিয়ার বিপক্ষে প্রাক মৌসুমের আরেকটি ম্যাচে মাঠে নামবে আল নাসর।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :