ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৫ উপলক্ষে ডা. আজিজ-ডা. শাকুর প্যানেল তাদের ইশতেহার ঘোষণা করেছে। বৃহস্পতিবার (৭আগস্ট) রাজধানীতে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়।
প্যানেলের পক্ষ থেকে জানানো হয়, দেশের স্বাস্থ্যখাত পুনর্গঠন, চিকিৎসকদের অধিকার রক্ষা ও গণতান্ত্রিক নেতৃত্ব প্রতিষ্ঠায় তারা বেশ কয়েকটি অঙ্গীকার নিয়ে নির্বাচন করছেন। প্যানেলের ঘোষিত গুরুত্বপূর্ণ কয়েকটি ইশতেহার হলো-শক্তিশালী ও ঐক্যবদ্ধ ড্যাব পুনর্গঠন, মেধা ও দক্ষতা ভিত্তিক চিকিৎসক সমাজ গঠন, স্বাস্থ্যখাত সংস্কার ও যুগোপযোগী স্বাস্থ্য নীতি প্রণয়ন, পেশার মর্যাদা, চিকিৎসকদের নিরাপত্তা ও অধিকার রক্ষাসহ বিএনপির ভিশন ২০৩০ বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখার বিষয়ে ইশতেহারে উল্লেখ করা হয়। এসময় ড্যাব নেতৃবৃন্দরা দাবি করেন, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং স্বাস্থ্যখাতকে দুর্নীতিমুক্ত করতে তারা দায়িত্বশীল ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে ডা. আজিজ-শাকুর প্যানেল নির্বাচন প্রক্রিয়া নিয়ে একাধিক অনিয়মের অভিযোগ তোলে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে:ভোটার তালিকা থেকে প্রায় ১,৫০০ আজীবন সদস্য বাদ দেওয়া। শাখা কমিটির অনুমোদন ছাড়াই কেন্দ্রীয়ভাবে সদস্য অন্তর্ভুক্ত। কাউন্সিলের অনুমোদন ছাড়াই শাখা গঠন। ভোটার তালিকায় মৃত চিকিৎসকের নাম থাকা। একই ব্যক্তির নাম একাধিকবার তালিকায়। স্বাচিপ সদস্যদের অন্তর্ভুক্তির অভিযোগ। প্রধান পৃষ্ঠপোষকের নির্দেশ উপেক্ষা করে গোপনে সদস্য অন্তর্ভুক্তির অভিযোগ প্রকাশ করেন তারা।
প্যানেলের অভিযোগ, এসব বিষয়ে একাধিকবার লিখিতভাবে আপত্তি জানানো হলেও নির্বাচন পরিচালনা কমিটি তা আমলে নেয়নি। তারা জানান, মনোনয়ন জমার সময়ের মাত্র দুই ঘণ্টা আগে প্রার্থীদের যোগ্যতার শর্ত প্রকাশ করা হয়, যা অনেকের অংশগ্রহণকে বাধাগ্রস্ত করেছে। অনেক আজীবন সদস্য হজ, বিদেশ সফর বা অসুস্থতার কারণে সাক্ষাৎকারে উপস্থিত হতে না পারলেও, আগেই ই-মেইলে আবেদন করে অন্তর্ভুক্তির আশ্বাস পেয়েছিলেন। তবে নির্বাচনী কমিটির আহ্বায়ক সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেননি বলে অভিযোগ করেন তারা। প্যানেলের পক্ষ থেকে জানানো হয়, তারা একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চান। তাদের মতে, এই নির্বাচন ড্যাবের ভেতরে গণতন্ত্র চর্চার সুযোগ তৈরি করবে এবং দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে বড় ভূমিকা রাখবে।
বাংলাস্কুপ/ প্রতিবেদক/এনআইএন