জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি সারা দেশে যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জে বিজয় র্যালি ও সমাবেশ করেছে জেলা বিএনপিসহ সকল সহযোগী সংগঠন।
বুধবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় গোপালগঞ্জ শহরের মডেল মসজিদের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের কোর্ট এলাকা, পোস্ট অফিস মোড়, পাবলিক হল মোড়, চৌরঙ্গীসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে লঞ্চ ঘাট সংলগ্ন পৌরপার্ক এলাকায় এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামানসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আনন্দ শোভাযাত্রা ও সমাবেশে গোপালগঞ্জের বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা অংশগ্রহণ করে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনএম/এসকে