ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) আবারও বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও তার আশপাশের এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে।
বুধবার (৬ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং এবং মিন্টু রোড ক্রসিংয়ের মধ্যবর্তী এলাকায় কোনো ধরনের গণজমায়েত, মিছিল বা অবস্থান ধর্মঘট করা যাবে না।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৬-এর ২৯ ধারা অনুযায়ী, এই আদেশ আগামী শুক্রবার (৮ আগস্ট) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।
এর আগেও এমন নিষেধাজ্ঞা একাধিকবার দিয়েছে ডিএমপি। সর্বশেষ চলতি বছরের ১০ মে ডিএমপি একই ধরনের নিষেধাজ্ঞা জারি করেছিল।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে