কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়ার তিন ঘন্টা পর মিয়া সামাদ সিদ্দিকী (১৮) নামের এক পর্যটকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে সৈকতের শূন্য পয়েন্টের পশ্চিম দিকে নিখোঁজ হয় সে। বেলা দেড়টার দিকে ডুবুরি, স্থানীয় স্বেচ্ছাসেবক ও ফায়ার সার্ভিস সদস্যরা সামাদ সিদ্দিকীকে অচেতন অবস্থায় উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শংকর প্রসাদ অধিকারী এ খবর নিশ্চিত করেন।
জানা গেছে, বেলা সাড়ে ১১ টার দিকে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে তিনজন ঢেউয়ের তোড়ে ভেসে যাচ্ছিলেন। এসময় স্থানীয়রা দু'জনকে উদ্ধার করলেও সামাদ সিদ্দিকী নামের ওই পর্যটক ঢেউয়ের তোড়ে ভেসে যান।
নিখোঁজ পর্যটকের সঙ্গীরা জানান, মঙ্গলবার (৫ আগস্ট) খুলনা থেকে তারা সাত বন্ধু বুধবার সকালে কুয়াকাটা পৌছেন। কিছুক্ষণ পরে সৈকতের শূন্য পয়েন্টের পশ্চিম দিকে গোসলে নামেন। হঠাৎ তিনজন ঢেউয়ের তোড়ে গভীর সাগরে ভেসে যান। দুইজনকে তাৎক্ষণিক স্থানীয়রা উদ্ধার করেন। বাকি একজন নিখোঁজ ছিলেন ।
ফায়ার সার্ভিস কলাপাড়ার টিম লিডার শাহাদাত হোসেন জানান, আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসেছি। টুরিস্ট পুলিশ নৌ পুলিশ ও স্থানীয়দের নিয়ে নিখোঁজ পর্যটককে তিন ঘন্টা পরে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় ।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন/এসকে