ফ্যাসিবাদমুক্ত করার দাবি

​জনকণ্ঠ পরিচালনায় ৬ সদস্যের ‘সম্পাদকীয় বোর্ড’

আপলোড সময় : ০৩-০৮-২০২৫ ০১:৪৪:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৮-২০২৫ ০১:৪৪:১৫ অপরাহ্ন
দৈনিক জনকণ্ঠ পরিচালনায় গঠিত হয়েছে ছয় সদস্যের একটি নতুন ‘সম্পাদকীয় বোর্ড’। শনিবার (২ আগস্ট) দিবাগত রাতে জনকণ্ঠ অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

‘ফ্যাসিবাদমুক্ত করা হয়েছে জনকণ্ঠ’ শিরোনামে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, এখন থেকে এই সম্পাদকীয় বোর্ড পত্রিকাটি পরিচালনা করবে।

বোর্ডের ছয় সদস্য হলেন—

১. ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) থেকে একজন প্রতিনিধি
২. বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) থেকে একজন প্রতিনিধি
৩. জয়নুল আবেদীন শিশির
৪. সাবরিনা বিনতে আহমদ
৫. ইসরাফিল ফরাজী
৬. মির জসিম। 

প্রতিবেদনটিতে দাবি করা হয়, জনকণ্ঠ পত্রিকাটিকে ‘ফ্যাসিবাদমুক্ত’ করা হয়েছে এবং পত্রিকাটি পরিচালনার লক্ষ্যে এই নতুন সম্পাদকীয় বোর্ড গঠন করা হয়েছে। 

এর আগে শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় পত্রিকাটির ফেসবুক পেজে জানানো হয়েছিল, ‘জুলাই বিপ্লবের’ পক্ষে অবস্থান নেওয়া সাংবাদিকদের চাকরিচ্যুত করার প্রতিবাদে জনকণ্ঠের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এআর/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :