​জামায়াত আমিরের ‘শান্ত নেতৃত্ব’ চোখে পড়ার মতো: প্রেস সচিব

আপলোড সময় : ০৩-০৮-২০২৫ ১২:৫৪:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৮-২০২৫ ০১:২৫:২৫ অপরাহ্ন
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অনিশ্চয়তায় ভরা এক সময়ে তার (শফিকুর রহমান) শান্ত নেতৃত্ব এবং সংস্কার প্রক্রিয়ায় গঠনমূলকভাবে অংশগ্রহণের মানসিকতা বিশেষভাবে চোখে পড়ার মতো।

শনিবার (২ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে জামায়াত আমিরের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন তিনি।

প্রেস সচিব লিখেন, হার্ট সার্জারির পর শফিকুর রহমান ভাইকে নিয়ে ভাবছি এবং তার জন্য প্রার্থনা করছি। অনিশ্চয়তায় ভরা এক সময়ে তার (শফিকুর রহমান) শান্ত নেতৃত্ব এবং সংস্কার প্রক্রিয়ায় গঠনমূলকভাবে অংশগ্রহণের মানসিকতা বিশেষভাবে চোখে পড়ার মতো।

‘শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতের ভেতরে শৃঙ্খলা ও সততার যে সুনাম গড়ে উঠেছে, তা সব রাজনৈতিক দলের জন্যই অনুসরণযোগ্য উদাহরণ।’

পোস্টে শফিকুল আলম আরও লেখেন, আল্লাহ চাইলে তিনি দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে উঠুন—এই প্রার্থনাই করছি। শান্তি, ধৈর্য ও শক্তি তার জন্য কামনা করছি। ইনশাআল্লাহ।

বাংলাস্কুপ/ডেস্ক/এআর/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :