জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রথম ধাপের সংলাপের ভিত্তিতে ‘জুলাই সনদের’ একটি খসড়া প্রকাশ করা হয়েছে। যেখানে ৬২টি সংস্কার প্রস্তাবে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। এসব প্রস্তাব দেশের সংবিধান, বিচারব্যবস্থা, নির্বাচন, প্রশাসন ও দুর্নীতি দমন কাঠামোকে সময়োপযোগী ও গণমুখী করার সম্ভাব্য রূপরেখা। বুধবার (৩০ জুলাই) রাতে রাজনৈতিক দলগুলোর কাছে তা পাঠিয়েছে কমিশন।
এর আগে গত ২০ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত ৩৫টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে ঐকমত্য কমিশনের ৪৫ অধিবেশনে ১৬৬ প্রস্তাব নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ৬২টিতে অধিকাংশ দল ঐকমত্য প্রকাশ করেছে। এ সংক্রান্ত প্রথম ধাপের আলোচনার পর ঐকমত্যের ভিত্তিতে তৈরি করা একটি খসড়া। যা জুলাই সনদ হিসেবে থাকবে। কমিশনের ৬২টি প্রস্তাবের অধিকাংশতেই ২৫ থেকে ৩৩টি রাজনৈতিক দল ঐকমত্যে পৌঁছেছে। আর অচিরেই প্রকাশ করা হবে দ্বিতীয় ধাপে একমত হওয়া বিষয়গুলো।
সাক্ষাৎকারকালে কমিটি প্রার্থীর যোগ্যতা, দক্ষতা ও সততার পাশাপাশি দুদক কমিশনার হিসেবে তার ভবিষ্যৎ পরিকল্পনা পর্যালোচনা করবে; সাক্ষাৎকার গ্রহণের প্রয়োজনে কমিটি দুইজন অভিজ্ঞতাসম্পন্ন বিশেষজ্ঞকে সাক্ষাৎকার গ্রহণ-প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করতে পারবে; সাক্ষাৎকারের ভিত্তিতে কমিটি প্রতিটি শূন্য পদের বিপরীতে তিনজন প্রার্থীর নাম জনসম্মুখে প্রকাশ করবে; জনসম্মুখে নাম প্রকাশের ন্যূনতম সাত দিন পরে কমিটি প্রতি শূন্য পদের বিপরীতে দুজন প্রার্থীর নাম গোপনীয়তার সহিত রাষ্ট্রপতির কাছে পাঠাবে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন