দায়িত্বশীলতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন রাশিয়ার কয়েকজন চিকিৎসক।
দেশটির কামচাটকা ক্রাই অঞ্চলে ৮ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের মধ্যেও সেখানকার একটি হাসপাতালের অপারেশন থিয়েটারে চলমান সার্জারি বন্ধ করেননি তাঁরা। কোনোরকম ভয় বা আতঙ্ক না দেখিয়ে শান্তভাবে কাজ চালিয়ে গেছেন তাঁরা। নিজেদের সুরক্ষা নিয়ে না ভেবে পুরো মনোযোগ দিয়েছেন রোগীর নিরাপত্তায়।
রুশ সংবাদমাধ্যম রাশিয়ান টেলিভিশন (আরটি)-এর প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, চারজন চিকিৎসক একটি অপারেশন থিয়েটারে এক রোগীর অস্ত্রোপচার করছিলেন। এ সময় হঠাৎ করেই শুরু হয় ভূমিকম্প। কাঁপতে থাকে পুরো ঘর, যন্ত্রপাতিগুলো নড়তে থাকে। এরপরও চিকিৎসকরা স্থির থাকেন এবং অপারেশন চালিয়ে যান।
আরটি জানায়, এই ঘটনাটি ঘটেছে কামচাটকা ক্রাই উপদ্বীপের একটি হাসপাতালে। বুধবার (৩০ জুলাই) সকালে এই অঞ্চলে ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এর কিছুক্ষণের মধ্যে আরও দুটি আফটারশক হয়, যার একটি ছিল ৬ দশমিক ৯ মাত্রা এবং অন্যটি ৬ দশমিক ৩ মাত্রার।
ভূমিকম্পের মূল আঘাতটি এসেছিল যখন চিকিৎসকরা অপারেশনের একেবারে মাঝামাঝি পর্যায়ে ছিলেন। তখন তাঁরা থেমে যাননি, বরং সবার আগে রোগীকে নিরাপদ রাখার চেষ্টা করেন। তাঁরা ঠান্ডা মাথায় কাজ চালিয়ে যান এবং অপারেশন শেষ করেন।
রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আরটি জানিয়েছে, সার্জারিটি সফলভাবে শেষ হয়েছে এবং রোগী এখন পুরোপুরি বিপদের বাইরে।
চিকিৎসকদের এই পেশাদারিত্ব ও সাহসিকতা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়াচ্ছে। সূত্র: আরটি
বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে