উপদেষ্টা পরিষদের সভায় প্রধান উপদেষ্টা

আপলোড সময় : ০৬-০৫-২০২৫ ০২:২৪:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৫-২০২৫ ০২:২৪:১৪ অপরাহ্ন
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভা চলছে। মঙ্গলবার (৬ মে) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সভা শুরু হয়েছে।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, উপদেষ্টা পরিষদের সভা শেষে বিকেল ৩টায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করা হবে। এতে আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বক্তব্য দেবেন।

সভায় অন্তর্বর্তী সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে আলোচনা করছেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা তাদের গৃহীত পদক্ষেপ বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করছেন। সেইসঙ্গে দেশে চলমান পরিস্থিতি নিয়েও আলোচনা হচ্ছে সভায়।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 
 
 
 
  

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :