ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ , ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন মজুরি নিয়ে খুশী শ্রমিকরা, গাজীপুরে ফিরেছে কর্মচাঞ্চল্য

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৯-১১-২০২৬ ১১:২৯:৩১ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৯-১১-২০২৬ ১১:২৯:৩১ পূর্বাহ্ন
নতুন মজুরি নিয়ে খুশী শ্রমিকরা, গাজীপুরে ফিরেছে কর্মচাঞ্চল্য ছবি : সংগৃহীত
গাজীপুরের পোশাক কারখানার শ্রমিকরা নতুন মজুরি কাঠামো মেনে নিয়ে সকাল থেকে দলে দলে তাদের ‌কর্মস্থলে গিয়ে নতুন উদ্যোমে কাজ শুরু করছেন।

রোববার (২৯ নভেম্বর) সকাল থেকে পুনরায় উৎপাদন কার্যক্রম শুরু করেছে। ফলে শিল্পাঞ্চলজুড়ে ফিরে এসেছে কর্মব্যস্ততা ও স্বস্তি।

এদিকে, শিল্পাঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি, এসআরবি, পুলিশ সহ বিপুলসংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে।

নতুন মজুরি কাঠামো মেনে নেওয়া শ্রমিকরা বলছেন, মজুরি বাড়ানোর সিদ্ধান্তে তারা খুশি। কারখানা কর্মকর্তারা বলছেন, ডিসেম্বর থেকেই নতুন মজুরি কাঠামো বাস্তবায়ন করা হবে। টানা কয়েক সপ্তাহ আন্দোলন বিক্ষোভের পর মজুরি বোর্ডের নতুন বেতন ঘোষণা নিয়ে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। তবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা ৩৫টি কারখানা আজও বন্ধ রয়েছে।

বেতন বাড়ানোর দাবি জানিয়ে গত ২৭ অক্টোবর একটি পোশাক কারখানায় কর্মবিরতি দিয়ে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ শুরু করেন। ধীরে ধীরে বিভিন্ন আঞ্চলিক সড়কসহ ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের কোনাবাড়ি, ভোগড়া্, নাওজোর, সালনা, বাগের বাজার,মালেকের বাড়িসহ জেলার বিভিন্ন এলাকায় আন্দোলন ছড়িয়ে পড়ে। একপর্যায়ে গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকায় আন্দোলন ছড়িয়ে পড়ে। শ্রমিকরা সড়ক-মহাসড়ক অবরোধ, কারখানা ছুটি দিতে বাধ্য করাসহ বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান।

শ্রমিকরা বলছেন, দীর্ঘদিন গাজীপুর শিল্পাঞ্চলে বিক্ষোভের কারণে উৎপাদন ব্যাহত হয়েছে। এখন ক্ষতি পুষিয়ে নিতে তারা কাজ করবেন।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, রোববার সকালে গাজীপুর শিল্পাঞ্চলের শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা ৩৫টি কারখানা বাদে অন্য কারখানাগুলো উৎপাদনে ফিরেছে।

 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ