ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ , ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ছেলেকে নিয়ে হলিউডের দর্শনীয় স্থান ঘুরে দেখলেন শাবনূর

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৮-১১-২০২৬ ০৪:১৭:৫৬ অপরাহ্ন
আপডেট সময় : ২৮-১১-২০২৬ ০৪:১৭:৫৬ অপরাহ্ন
ছেলেকে নিয়ে হলিউডের দর্শনীয় স্থান ঘুরে দেখলেন শাবনূর ছবি : সংগৃহীত
ঢাকাই চলচ্চিত্রের একসময়ের তুমুল জনপ্রিয় নায়িকা শাবনূর। অভিনয় থেকে দূরে থাকলেও ভক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন সামাজিক যোগাযোগমাধ্যমে। বিশেষ করে দেশ-বিদেশে ঘুরে বেড়ানোর নানা মুহূর্ত ছবি ও ভিডিওর মাধ্যমে ভাগ করে নেন তিনি। এবার ছেলেকে নিয়ে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের বিখ্যাত হলিউড ঘুরে দেখলেন এই অভিনেত্রী।

সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছেলের সঙ্গে তোলা কয়েকটি ছবি প্রকাশ করেছেন শাবনূর। ছবিগুলোতে মা-ছেলেকে হলিউডের বিভিন্ন দর্শনীয় স্থানে আনন্দঘন সময় কাটাতে দেখা গেছে। এর মধ্যে বিশেষ আকর্ষণ ছিল বিশ্বখ্যাত ‘হলিউড’ সাইন।

জানা গেছে, ছেলের স্কুলে ছুটি থাকায় প্রায় দুই মাসের জন্য অস্ট্রেলিয়ার সিডনি ছেড়েছেন শাবনূর। এবারের সফরের মূল উদ্দেশ্য ঘোরাঘুরি। চলতি বছরে এটি তার দ্বিতীয় যুক্তরাষ্ট্র সফর। দেশটির লস অ্যাঞ্জেলেসে একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়েছেন তিনি।

আমন্ত্রণে সাড়া দিয়ে স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে সিডনি থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছান শাবনূর। এর আগে একাধিকবার যুক্তরাষ্ট্রে গেলেও এবারই প্রথম তার লস অ্যাঞ্জেলেস যাওয়া। একসময় হলিউডের প্রতি বিশেষ আগ্রহ ছিল এই অভিনেত্রীর। তাই শহরটিতে পৌঁছেই হোটেলে না গিয়ে বিমানবন্দর থেকে সরাসরি বিখ্যাত হলিউড সাইন দেখতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি। পরে ছেলেকে সঙ্গে নিয়ে ঘুরে দেখেন সান্তা মনিকা পাহাড়ে অবস্থিত বিশ্বখ্যাত এই স্থাপনা ও এর আশপাশের এলাকা।

লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠান ও ঘোরাঘুরি শেষে আগামী ৩ ডিসেম্বর শহরটি ছাড়ার কথা রয়েছে শাবনূরের। এর আগে অনুষ্ঠানের ফাঁকে ছেলেকে নিয়ে আরো কয়েকটি দর্শনীয় স্থান ঘুরে দেখার পরিকল্পনা রয়েছে তার।

লস অ্যাঞ্জেলেস সফর শেষে শাবনূর যাবেন যুক্তরাজ্যের লন্ডনে। সেখানেও একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়েছেন তিনি। অনুষ্ঠান শেষে কয়েক দিন লন্ডনে কাটাবেন। এরপর যাবেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। সেখানে কয়েক দিন অবস্থানের পর অস্ট্রেলিয়ার সিডনিতে ফিরবেন এই অভিনেত্রী।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ