কলাপাড়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার
আপলোড সময় :
২৮-১১-২০২৬ ০৪:০৬:৪৯ অপরাহ্ন
আপডেট সময় :
২৮-১১-২০২৬ ০৪:০৬:৪৯ অপরাহ্ন
ফোকাস বাংলা নিউজ
পটুয়াখালীর কলাপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে কুয়াকাটা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা মো. সাদ্দাম সিকদার (৩২) গ্রেপ্তার হয়েছে। তিনি কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক। শুক্রবার দিবাগত (২৭ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড থেকে তাকে গ্রেপ্তার করে মহিপুর থানা পুলিশ। তিনি ওই ওয়ার্ডের বাসিন্দা আব্দুল লতিফ সিকদারের ছেলে।
পুলিশ জানায়, গত ২১ সেপ্টেম্বর মহিপুর থানায় সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৮, ৯, ১০, ১২ ও ১৩ ধারায় একটি মামলা দায়ের হয়। ওই মামলার তদন্তে সাদ্দাম সিকদারকে সন্দেহভাজন আসামি হিসেবে শনাক্ত করা হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. জহিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
মহিপুর থানা পুলিশ আরও জানায়, সাদ্দাম সিকদারের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা দুটি মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।
মহিপুর থানার ওসি মো. শামীম হাওলাদার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাদ্দাম সিকদারকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।’
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স