ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ , ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

​আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন, থাকবেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৮-১১-২০২৬ ১০:২০:২৩ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৮-১১-২০২৬ ১০:২০:২৩ পূর্বাহ্ন
​আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন, থাকবেন প্রধানমন্ত্রী
রাজধানীর মিরপুরে আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। শিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে গতিশীলতা আনা এবং উচ্চশিক্ষার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হতে যাওয়া এ আয়োজনে দেশের ৬৪টি জেলার ২ হাজার ৩১৮টি অধিভুক্ত কলেজের অধ্যক্ষরা অংশ নেবেন।

সম্মিলনে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আমানুল্লাহ জানান, সম্মিলনটি সফল করতে এরইমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা এবং অধ্যক্ষদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা ও উচ্চশিক্ষার গুণগত পরিবর্তন আরও ত্বরান্বিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। পাশাপাশি এটি বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোর পারস্পরিক সমন্বয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করেন তিনি।

আমরা প্রত্যাশা করছি, দেশের ৬৪টি জেলা থেকে আসা ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষ ও অতিথিদের সক্রিয় অংশগ্রহণে সম্মিলনটি একটি প্রাণবন্ত, ফলপ্রসূ ও তাৎপর্যপূর্ণ আয়োজনে পরিণত হবে।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ