ঢাকা , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ , ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

​ডিসেম্বরে কেউ আসবে না, শুধু শীত আসবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৬-১১-২০২৬ ০৫:৪২:২২ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-১১-২০২৬ ০৬:৩৪:২৫ অপরাহ্ন
​ডিসেম্বরে কেউ আসবে না, শুধু শীত আসবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ​ফাইল ছবি
আগামী ডিসেম্বরে শুধু শীত আসবে, আর কেউ আসবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার সংবাদের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে প্রতিমন্ত্রী বলেন, 'ডিসেম্বরে আর কেউ আসবে না। ডিসেম্বরে একমাত্র শীত আসবে। একমাত্র গ্যারান্টি শীত আসবে। এইটা বোধহয় নিশ্চিতভাবে আসতেছে। আপনার জাম্পার কিনেন, ইনভেস্ট ইন অ্যা জাম্পার। হালকা জ্যাকেট পড়ার হলে জ্যাকেট।'

তিনি আরও বলেন, 'মালয়েশিয়ার প্রধানমন্ত্রী (ডিসেম্বরে) আসবেন। আমাদের বিজয় দিবস, ডিসেম্বর আনন্দের মাস হবে।'

প্রতিমন্ত্রী বলেন, 'শেখ হাসিনার কথা বলে লাভ নেই, আসবে না ডিসেম্বরে। ডিসেম্বর হয়ে যাবে, শেখ হাসিনা আসবে না। তিনি টেররিস্ট। টেররিস্টের জায়গা নির্ধারণ করা হয়ে গেছে। তাকে হ্যান্ডকাফ পরিয়ে আনা হবে অথবা আন্ডার স্ট্রিক্ট সারভেইল্যান্স তাকে আনা হবে। এটাই একমাত্র উপায়।'

'তার লুটেরা পরিবার, লুটেরা দল, সন্ত্রাসীদের কোনো স্থান আর নাই বাংলাদেশে। বাংলাদেশের মানুষ পরিষ্কার অবস্থান নিয়েছে টেররিস্টদের বিরুদ্ধে,' যোগ করেন তিনি।

ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রীদের 'বাংলাদেশ দখল' বিষয়ক বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে প্রতিমন্ত্রী বলেন, 'পৃথিবীর সব জায়গার রাজনীতিতে কিছু পাগল থাকে। আমাদের সম্পর্ক হবে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে। সেটা হলো শেখ হাসিনা যদি বাংলাদেশের কোনো মিশনে যায়, তাহলে সেক্ষেত্রে সেখানে গ্রেপ্তার হবেন।'

'শেখ হাসিনা ভারতের একটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে' মন্তব্য করে তিনি আরও বলেন, 'ইটস বিকাম ভেরি ইরিটেটিভ প্রবলেম। হাসিনা ইজ ইরিটেটিং। তারাও (ভারত) বোঝে এখন।'

'আমরা ওই ব্যাপারে আমরা চিঠি দিয়েছি ভারতকে, ইটস ইন প্রগ্রেস। আমরা আমাদের জায়গা থেকে যা করার করছি। এ ব্যাপারে আমরা সব জানাচ্ছি। এটা অব্যাহত থাকবে,' যোগ করেন তিনি।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ