ঢাকা , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ , ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

​নেশার টাকা না পেয়ে মাকে পিটিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৬-১১-২০২৬ ০৩:১৩:০৪ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-১১-২০২৬ ০৩:১৩:০৪ অপরাহ্ন
​নেশার টাকা না পেয়ে মাকে পিটিয়ে হত্যা
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাটে নেশার টাকা না পেয়ে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলে রবিউল ফকিরের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার ভাষানচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত নিরু (৫৫) ওই এলাকার আব্দুর রহিম ফকিরের দ্বিতীয় স্ত্রীর সন্তান রবিউল ফকিরের মা।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিউল দীর্ঘদিন ধরে নেশায় আসক্ত। বৃহস্পতিবার সকালে নেশা কেনার জন্য মায়ের কাছে টাকা চান তিনি। তবে টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে রবিউল শাবল দিয়ে মায়ের মাথায় সজোরে আঘাত করেন। এতে নিরু মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দফাদারহাট ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ