সরকার পরিবর্তন হলেও জ্বালানি খাতের স্বার্থগোষ্ঠী বদলায়নি: আনু মুহাম্মদ
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২৬-১১-২০২৬ ০২:৪২:০২ অপরাহ্ন
আপডেট সময় :
২৬-১১-২০২৬ ০২:৪২:০২ অপরাহ্ন
ফাইল ছবি
জ্বালানি খাতে আমদানিনির্ভরতা, ব্যয়বহুল বিদ্যুৎ উৎপাদন ও ক্যাপাসিটি চার্জের বোঝা-পুরোনো নীতির ধারাবাহিকতা এখনও চলছে বলে অভিযোগ করেছেন অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীতে জ্বালানি খাতে জনস্বার্থ, ন্যায্যতা, জবাবদিহি ও আইনি লড়াইয়ের প্রশ্ন সামনে রেখে আয়োজিত এক নাগরিক সংলাপে এসব কথা বলেন তিনি।
অধ্যাপক আনু মুহাম্মদের মতে, সরকার পরিবর্তন হলেও জ্বালানি খাতের নীতি ও সিদ্ধান্তের পেছনে থাকা স্বার্থগোষ্ঠীর পরিবর্তন হয়নি। ফলে জাতীয় সক্ষমতা বাড়ানোর বদলে বিদেশি কোম্পানি, ঋণ ও মুনাফানির্ভর প্রকল্পের ওপর নির্ভরতা এখনও অব্যাহত রয়েছে।
সংলাপে বক্তারা জ্বালানি খাতে নীতিগত সংস্কার এবং জাতীয় সক্ষমতা বৃদ্ধির দাবি জানান।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স