ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

১০ থেকে ১৫ ডিসেম্বর জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ বন্ধ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৫-১১-২০২৬ ০২:৩৫:৪২ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-১১-২০২৬ ০২:৩৫:৪২ অপরাহ্ন
১০ থেকে ১৫ ডিসেম্বর জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ বন্ধ ফাইল ছবি
মহান বিজয় দিবস উদ্‌যাপন উপলক্ষে আগামী ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সাভারের জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে। এ ছাড়া বিজয় দিবসের দিন ১৬ ডিসেম্বর সকাল সাড়ে ৮টা পর্যন্ত স্মৃতিসৌধে প্রবেশ না করার অনুরোধ জানিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দেয়া এক বার্তায় এ নির্দেশনার কথা জানানো হয়েছে।

তথ্যবিবরণীতে বলা হয়েছে, মহান বিজয় দিবস ২০২৬ উদ্‌যাপন উপলক্ষে স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করার জন্য আগামী ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধ এলাকার অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে।

এ ছাড়া ১৬ ডিসেম্বর ভোরে আমন্ত্রিত অতিথিরা স্মৃতিসৌধ ত্যাগ না করা পর্যন্ত (সকাল সাড়ে ৮টা পর্যন্ত) জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণকে প্রবেশ না করার অনুরোধ জানিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।


বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ