হরমুজে ফের মাইন বিস্ফোরণে দুইটি তেলবাহী ট্যাংকারে আগুন
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২৫-১১-২০২৬ ১২:১৪:৪৯ অপরাহ্ন
আপডেট সময় :
২৫-১১-২০২৬ ১২:১৪:৪৯ অপরাহ্ন
ফাইল ছবি
হরমুজ প্রণালির দক্ষিণ ও পূর্ব উপকূলে সামুদ্রিক মাইনের আঘাতে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ঘটেছে এবং সেগুলোর ইঞ্জিন রুমে আগুন ধরে গেছে। বুধবার (২৫ নভেম্বর) ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনীর বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এ তথ্য জানিয়েছে।
আইআরজিসি নৌবাহিনী জানিয়েছে, ট্যাংকার দুটি নিজেদের নেভিগেশন এবং পজিশনিং সিস্টেম বন্ধ রেখে একটি অননুমোদিত রুট দিয়ে গোপনে প্রণালি পার হওয়ার চেষ্টা করছিল।
এক বিবৃতিতে হরমুজ প্রণালির ট্রাফিক কন্ট্রোল সেন্টার সব জাহাজের নাবিকদের নেভিগেশন সিস্টেম বন্ধ রেখে চলাচলের বিষয়ে সতর্ক করেছে। বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, মার্কিন কর্তৃপক্ষের বিবৃতি তাদের সামুদ্রিক মাইন থেকে রক্ষা করতে পারবে না।
উল্লেখ্য, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথে এর আগেও সামুদ্রিক মাইনের আঘাতে একাধিক তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইরানি বাহিনী শুরু থেকেই অননুমোদিত রুট ব্যবহার এবং তাদের সামুদ্রিক নির্দেশনা অমান্য করার বিষয়ে জাহাজ কোম্পানিগুলোকে সতর্ক করে আসছে।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স