এখনও আলোচনা চলছে: মজুরি বোর্ড চেয়ারম্যান
মজুরি নিয়ে মালিক-শ্রমিকের প্রস্তাবে ব্যবধান ৬৩০০ টাকা
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২৪-১১-২০২৬ ০৮:৩৮:৫৭ অপরাহ্ন
আপডেট সময় :
২৪-১১-২০২৬ ০৮:৩৮:৫৭ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেছেন, মালিক এবং শ্রমিকপক্ষ তাদের রিভাইজড ন্যূনতম মজুরি প্রস্তাব করেছে। উভয়পক্ষের প্রস্তাব নিয়ে এখনও আলোচনা চলছে। আশা করছি, আজকের মধ্যেই ফাইনাল সিদ্ধান্তে পৌঁছে যাব।
মজুরি বোর্ডের চতুর্থ সভা চলা অবস্থায় মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি বলেন, পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি ঠিক করতে মজুরি বোর্ডে ২২ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণের প্রস্তাব করেছে শ্রমিকপক্ষ। এর বিপরীতে মালিকপক্ষ থেকে ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
ব্রিফিংয়ে বলা হয়, উভয়পক্ষ বিশেষজ্ঞসহ মজুরি বোর্ডের সভায় অংশ নিয়েছেন। তারা তথ্য-উপাত্তসহ যুক্তি-পাল্টা যুক্তিসহ তাদের প্রস্তাব উপস্থাপন করেছেন।
‘বাহ্যিক কোনো ডিস্টার্বেন্স না হলে আজকের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি চূড়ান্ত হতে পারে,’ বলেন চেয়ারম্যান।
শ্রমিক ও মালিকপক্ষ এ পর্যন্ত তিন ধাপে তাদের ন্যূনতম মজুরি প্রস্তাব উপস্থাপন করেছে। প্রথম ধাপে শ্রমিকপক্ষের প্রস্তাব ছিল ৩২ হাজার টাকা। এরপর দ্বিতীয় ও তৃতীয় ধাপে যথাক্রমে ২৫ হাজার ও ২২ হাজার টাকার প্রস্তাব করে।
আর মালিকপক্ষ এর আগে প্রথম ও দ্বিতীয় ধাপে যথাক্রমে ১৫ হাজার ও ১৫ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব করে।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স