ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

​ধামরাইয়ে চিরনিদ্রায় শায়িত অভিনেতা সোহেল খান

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৪-১১-২০২৬ ০৮:০৯:৪৮ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-১১-২০২৬ ০৮:১৪:২৪ অপরাহ্ন
​ধামরাইয়ে চিরনিদ্রায় শায়িত অভিনেতা সোহেল খান ​ছবি: সংগৃহীত
অভিনয়জীবনে হাস্যরস আর প্রাণবন্ত উপস্থিতি দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন অভিনেতা সোহেল খান। সেই প্রিয় অভিনেতাকে শেষ বিদায় জানালেন স্বজন, সহকর্মী ও এলাকাবাসী।

ঢাকার ধামরাইয়ে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ধামরাই উপজেলার রাজাপুরে তার গ্রামের বাড়িতে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শুরুর আগে পরিবারের সদস্যরা উপস্থিত সবার কাছে সোহেল খানের জন্য দোয়া চান। একই সঙ্গে তার কাছে কারো কোনো দেনা-পাওনা থাকলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানান তারা।

এর আগে মঙ্গলবার সকালে বগুড়ায় ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন সোহেল খান। পরে তাকে টিএমএসএস হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ