ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

​২৯ নভেম্বর থেকে দলগুলোর সঙ্গে মতবিনিময় করবে ইসি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৪-১১-২০২৬ ০৩:৪২:৫০ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-১১-২০২৬ ০৭:৫০:৪৩ অপরাহ্ন
​২৯ নভেম্বর থেকে দলগুলোর সঙ্গে মতবিনিময় করবে ইসি
রাজনৈতিক দলগুলোর সঙ্গে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আগামী ২৯ নভেম্বর থেকে ১ ডিসেস্বর পর্যন্ত তিনদিন মতবিনিময় করবে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিষয়টি জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি জানান, ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর মোট ৫৫টা রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় যেসব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হয়েছে, তারা এবং নতুন চারটি দলের সঙ্গে মতবিনিময় হবে।

নির্বাচন কমিশন প্রকাশিত তালিকা অনুযায়ী, প্রথমধাপে ১ হাজার ৪২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন, দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি ও পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইউনিয়ন পরিষদ নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপের ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপের ২৯ এপ্রিল, চতুর্থ ধাপের ১৩ মে ও পঞ্চম ধাপের ভোট ২৭ মে অনুষ্ঠিত হবে।

এরপর অন্যান্য স্থানীয় নির্বাচনও সম্পন্ন করবে সংস্থাটি।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ