ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন আক্রান্ত ১,৪১৭ শিশু

​আট মাস পর হামে মৃত্যুহীন দিন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৩-১১-২০২৬ ০৭:৩২:০১ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-১১-২০২৬ ০৭:৩২:০১ অপরাহ্ন
​আট মাস পর হামে মৃত্যুহীন দিন ​ফাইল ছবি
দীর্ঘ আট মাস পর দেশে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে কোনো মৃত্যুর তথ্য নথিভুক্ত হয়নি। তবে একই সময়ে ১ হাজার ৪১৭ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টার এই চিত্র জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩৫২ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৫ জন। বাকি ১ হাজার ২৪৭ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৬ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া ১ হাজার ৩২১ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। সব মিলিয়ে দেশে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৫৭ হাজার ৯০৭ জনে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ