ঢাকা , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎস্পৃষ্ট মাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মেয়েরও

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২২-১১-২০২৬ ০২:৩৮:৩৬ অপরাহ্ন
আপডেট সময় : ২২-১১-২০২৬ ০২:৩৮:৩৬ অপরাহ্ন
বিদ্যুৎস্পৃষ্ট মাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মেয়েরও ফাইল ছবি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। রবিবার (২২ নভেম্বর) সকালে উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন হাউসনগর গ্রামের বকুল হোসেনের স্ত্রী মিলি (৪৫) ও তার মেয়ে লিমু খাতুন (১৭)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৬টার পর মিলি নিজ বাড়ির সামনে তাদের দোকানের গেট খুলতে যান। এ সময় দোকানের নিরাপত্তার জন্য লাগানো লোহার রডে হাত দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। মাকে ছটফট করতে দেখে মেয়ে লিমু খাতুন তাকে বাঁচাতে এগিয়ে গেলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।

পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মা ও মেয়েকে মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ