ঢাকা , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বছরের সর্বনিম্ন দামে মিলছে স্বর্ণ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২২-১১-২০২৬ ১১:২০:৫১ পূর্বাহ্ন
আপডেট সময় : ২২-১১-২০২৬ ১১:২০:৫১ পূর্বাহ্ন
বছরের সর্বনিম্ন দামে মিলছে স্বর্ণ ছবি : সংগৃহীত
দেশের বাজারে সবশেষ ১৬ দফা সমন্বয়ের মধ্যে ১১ বারই কমেছে স্বর্ণের দাম। গত দুই সপ্তাহে নয় দফায় ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ৩৪ হাজার ৭০০ টাকা কমেছে। এতে দেশে চলতি বছরের সর্বনিম্ন দামে বিক্রি হচ্ছে মূল্যবান এই ধাতুটি।

শনিবার (২১ নভেম্বর) রাতে নতুন দরের ঘোষণা এসেছে। এতে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নেমেছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকায়। অন্যান্য মানের স্বর্ণের দামও কমানো হয়েছে। নতুন এ দর রোববার থেকে কার্যকরের কথা বলেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বাজুসের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২৫ সালের ৬ অক্টোবর ২২ ক্যারেট স্বর্ণের ভরি দেশের বাজারে প্রথমবার ২ লাখ টাকা ছাড়ায়। ওই মাসে একবার কমে ২৯ অক্টোবর দুই লাখ টাকার নিচে নামলেও এরপর থেকে তা ওই মাইলফলকের বেশি দরেই বিক্রি হচ্ছিল।

চলতি বছরের ২৯ জানুয়ারি আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে বেড়ে দেশের বাজারে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা পর্যন্ত উঠেছিল। এটি ছিল দেশের বাজারে মূল্যবান ধাতুটির সর্বোচ্চ দাম। এরপর থেকে দাম বাড়া-কমার মধ্য দিয়ে দেশের বাজারে স্বর্ণের লেনদেন চলছে।

বাজুস এ বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৪২ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ৬৫ দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৭৬ দফা ও ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ