ঢাকা , শনিবার, ২১ নভেম্বর ২০২৬ , ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের পাঁচ স্থানে আজ সবার জন্য উন্মুক্ত নৌবাহিনীর জাহাজ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২১-১১-২০২৬ ১২:৪০:০৮ অপরাহ্ন
আপডেট সময় : ২১-১১-২০২৬ ১২:৪০:০৮ অপরাহ্ন
দেশের পাঁচ স্থানে আজ সবার জন্য উন্মুক্ত নৌবাহিনীর জাহাজ ফাইল ছবি
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শনিবার (২১ নভেম্বর) দেশের পাঁচটি স্থানে বাংলাদেশ নৌবাহিনীর নির্ধারিত জাহাজ সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে। আজ দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত সবাই এসব জাহাজ পরিদর্শনের সুযোগ পাবেন।

গত ১৯ নভেম্বর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকায় সদরঘাট, চট্টগ্রামে নেভাল বার্থ, মোংলায় দিগরাজ নেভাল বার্থ, খুলনায় বিআইডব্লিউটিএ লঞ্চ টার্মিনাল এবং বরিশালে বিআইডব্লিউটিএ ঘাটে নৌবাহিনীর নির্ধারিত জাহাজগুলো দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

২১ নভেম্বর দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত সর্বসাধারণ এসব জাহাজ পরিদর্শনের সুযোগ পাবেন।

সশস্ত্র বাহিনী দিবস উদযাপনের অংশ হিসেবে সাধারণ মানুষের কাছে নৌবাহিনীর কার্যক্রম ও জাহাজ সম্পর্কে জানার সুযোগ করে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন 

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ