ঢাকা , শনিবার, ২১ নভেম্বর ২০২৬ , ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণ : মায়ের পর মারা গেল শিশু মাহাদ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২১-১১-২০২৬ ১২:৩৭:৫০ অপরাহ্ন
আপডেট সময় : ২১-১১-২০২৬ ১২:৩৭:৫০ অপরাহ্ন
কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণ : মায়ের পর মারা গেল শিশু মাহাদ ফাইল ছবি
রাজধানীর কাঁঠালবাগানে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ মায়ের পর মারা গেছে ছোট্ট শিশু আরিস রহমান মাহাদ।

শনিবার (২১ নভেম্বর) ভোরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যায় সে।

শিশুটির মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার।

তিনি জানান, মাহাদের শরীরের ৫৭ শতাংশ পুড়ে গিয়েছিল। এর আগে শুক্রবার বিকেলে মাহাদের মা দগ্ধ ইফতি সাবা (২৫) মারা যান। এই ঘটনায় মাহাদের বাবা আব্দুর রহমান মানিক ৬ শতাংশ, প্রতিবেশী সানজিদা ৩৭ শতাংশ ও তার মা সামসুন্নাহার ৪০ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালটিতে ভর্তি আছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টার দিকে কাঁঠালবাগানে কাঞ্চন টাওয়ারের চতুর্থ তলায় ওই দুর্ঘটনা ঘটে। এতে পাঁচজন দগ্ধ হন।

 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন 

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ