ঢাকা , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ , ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মিরসরাইয়ে পুলিশের টহল গাড়িতে বাসের ধাক্কা, পুলিশ সদস্যসহ আহত ৬

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২০-১১-২০২৬ ১২:৩৯:০৮ অপরাহ্ন
আপডেট সময় : ২০-১১-২০২৬ ১২:৩৯:০৮ অপরাহ্ন
মিরসরাইয়ে পুলিশের টহল গাড়িতে বাসের ধাক্কা, পুলিশ সদস্যসহ আহত ৬ ফোকাস বাংলা নিউজ
চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের টহল গাড়িকে পেছন থেকে সজোরে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী সোহাগ এলিট পরিবহনের একটি বাস। এতে পুলিশের দুই কনস্টেবলসহ ছয়জন আহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা গুরুতর। তাঁদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৫ টা ১০ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার উত্তর সোনাপাহাড় এলাকায় চিনকি আস্তানা বাবুর তেলের দোকানের সামনে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় টহল গাড়িতে থাকা এসআই মিল্টন, এএসআই সালাহ উদ্দিন, কনস্টেবল শফিক, কনস্টেবল রানা, আরিফ ও সাফায়েত আহত হন। তাঁদের মধ্যে কনস্টেবল শফিক ও রানার অবস্থা আশঙ্কাজনক।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সোহাগ এলিট পরিবহনের বাসটি (ঢাকা মেট্রো-ব-১২-০৩৫৮) পুলিশের টহল গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে টহল গাড়িটি দুমড়েমুচড়ে গিয়ে পুলিশের দুই কনস্টেবলসহ ছয়জন আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজনের সহযোগিতায় আহতদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত দুই পুলিশ সদস্যকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাঁরা বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাকিবুল হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ছয়জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুই পুলিশ সদস্য গুরুতর আহত হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ