ঢাকা , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ , ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

​সশস্ত্র বাহিনী দিবসে পাঁচ স্থানে উন্মুক্ত থাকবে নৌবাহিনীর যুদ্ধজাহাজ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৯-১১-২০২৬ ০১:৫২:৫০ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-১১-২০২৬ ০১:৫৪:০২ অপরাহ্ন
​সশস্ত্র বাহিনী দিবসে পাঁচ স্থানে উন্মুক্ত থাকবে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ​ফাইল ছবি
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে আগামী ২১ নভেম্বর দেশের পাঁচটি স্থানে সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হবে বাংলাদেশ নৌবাহিনীর নির্ধারিত জাহাজসমূহ। দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত দর্শনার্থীরা এসব জাহাজ পরিদর্শনের সুযোগ পাবেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষ্যে ঢাকায় সদর ঘাঁট, চট্টগ্রামে নেভাল বার্থ, মোংলায় দিগরাজ নেভাল বার্থ, খুলনায় বিআইডব্লিউটিএ লঞ্চ টার্মিনাল এবং বরিশালে বিআইডব্লিউটিএ ঘাঁটে নৌবাহিনীর নির্ধারিত জাহাজগুলো সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে।

আগামী ২১ নভেম্বর দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত এসব স্থানে গিয়ে সাধারণ মানুষ নৌবাহিনীর জাহাজ দেখার সুযোগ পাবেন। এর মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবসের আয়োজনে সাধারণ মানুষের অংশগ্রহণের সুযোগ তৈরি হবে।

বাংলা স্কুপ/প্রতিবেদক /এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ