ঢাকা , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ , ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

​২০২৭ সালের হজযাত্রীদের টিকা দিতে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৮-১১-২০২৬ ০৬:৩৮:০১ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-১১-২০২৬ ০৬:৩৮:০১ অপরাহ্ন
​২০২৭ সালের হজযাত্রীদের টিকা দিতে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ ​ফাইল ছবি
২০২৭ সালের হজযাত্রীদের মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা টিকা দেওয়ার জন্য দেশের ৯০টি টিকাকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ (ফিট) হজযাত্রীদের নির্ধারিত কেন্দ্র থেকে এসব টিকা গ্রহণ করতে হবে।

বুধবার (১৮ নভেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হজযাত্রীদের টিকা গ্রহণের তারিখ পরবর্তী সময়ে তাঁদের মোবাইল নম্বরে খুদে বার্তার মাধ্যমে জানানো হবে। টিকা নিতে যাওয়ার সময় স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন এবং হজ পোর্টাল (www.hajj.gov.bd) থেকে ই-হেলথ প্রোফাইল প্রিন্ট করে সঙ্গে আনতে হবে।

নির্ধারিত ৯০টি টিকাকেন্দ্রের মধ্যে দেশের ৬৪ জেলার সিভিল সার্জন কার্যালয় রয়েছে। এ ছাড়া ঢাকা, গাজীপুর, কিশোরগঞ্জ, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, খুলনা, বগুড়া, দিনাজপুর, কুমিল্লা ও কক্সবাজারসহ বিভিন্ন স্থানের সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালকে টিকাকেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে।

টিকা গ্রহণসহ হজসংক্রান্ত যেকোনো তথ্য জানতে হজ কল সেন্টারের ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করতে পারবেন হজযাত্রীরা।

টিকাকেন্দ্রের পূর্ণাঙ্গ তালিকা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.mora.gov.bd) এবং হজ পোর্টালে (www.hajj.gov.bd) পাওয়া যাবে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ