প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে চীনা দূতাবাসের চার্জ দি অ্যাফেয়ার্সের সাক্ষাৎ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৮-১১-২০২৬ ১২:৩২:১০ অপরাহ্ন
আপডেট সময় :
১৮-১১-২০২৬ ১২:৩৫:১৯ অপরাহ্ন
ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের চার্জ দি অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন।
বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে দুই দেশের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সামরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ ও জ্ঞান বিনিময়ে একসঙ্গে কাজ করার বিষয়ে একমত হন তারা। এ ছাড়া সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও আলোচনা করেন। ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ দ্বিপক্ষীয় অংশীদারত্ব আরো জোরদারের আশাবাদ ব্যক্ত করে উভয় পক্ষ।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স