ঢাকা , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ , ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন: ইসি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৭-১১-২০২৬ ০৭:৫১:৫৮ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-১১-২০২৬ ০৭:৫১:৫৮ অপরাহ্ন
৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন: ইসি ​ফাইল ছবি
সদ্য শূন্য ঘোষিত কিশোরগঞ্জ-৩ আসনে সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যেই উপনির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে গণমাধ্যমকে এ কথা জানান।

নির্বাচন কমিশনার বলেন, ‘কমিশন এখনো আনুষ্ঠানিক কোনো তফসিল ঘোষণা করেনি। এ বিষয়ে আগামীকাল আমাদের আনুষ্ঠানিক আলোচনা হবে। তবে সংবিধানে ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের যে বাধ্যবাধকতা রয়েছে, কমিশন সেই বিধান মেনেই পথ চলবে।’

সময় নির্ধারণের ক্ষেত্রে কিছু বাস্তব চ্যালেঞ্জ রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আগামী ২১ জানুয়ারি অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে সংসদীয় আসনটির উপনির্বাচন আয়োজন করা সম্ভব কি না, তা আমরা খতিয়ে দেখছি। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা এবং বিশ্ব ইজতেমার বিষয়গুলোও নির্বাচনের সময়সূচি নির্ধারণে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে উপযুক্ত সময়ে ভোটগ্রহণ সম্পন্ন করা হবে।’

উল্লেখ্য, শারীরিক অসুস্থতার কারণে কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ওসমান ফারুক পদত্যাগ করায় আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

ওসমান ফারুকের আসন শূন্য ঘোষণা, গেজেট প্রকাশ


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ