ঢাকা , সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ , ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

​হঠাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পিটার হাস

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৬-১১-২০২৬ ০২:৩২:২৮ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-১১-২০২৬ ০৩:৩৩:৩৮ অপরাহ্ন
​হঠাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পিটার হাস
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছেন। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান। তবে কী কারণে তিনি এসেছেন এবং কার সঙ্গে সাক্ষাৎ করেছেন এই বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়। 

উল্লেখ্য, পিটার হাস ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি মার্কিন জ্বালানি প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জির উপদেষ্টা হিসেবে কাজ করছেন।

জানা গেছে, পিটার হাস গত ১৩ নভেম্বর ঢাকায় এসেছেন।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ