ঢাকা , সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ , ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

​গোপালগঞ্জ ছাড়া কোথাও আওয়ামী লীগের অস্তিত্ব নাই: তথ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৬-১১-২০২৬ ০২:২৭:৪৬ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-১১-২০২৬ ০২:৫২:২৬ অপরাহ্ন
​গোপালগঞ্জ ছাড়া কোথাও আওয়ামী লীগের অস্তিত্ব নাই: তথ্যমন্ত্রী ​ছবি: সংগৃহীত
গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নাই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। 

তিনি বলেন, ‘জুলাইকে অস্বীকার করে দেশে কেউ রাজনীতি করতে পারবে না।গোপালগঞ্জে সহিংসতা আওয়ামী লীগের দেউলিয়াত্ব ছাড়া কিছুই নয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ পলিটিক্যাল কার্ড হারিয়ে ফেলেছে।’

সোমবার (১৬ নভেম্বর) সকালে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে মতবিনিময় শেষে ব্রিফিংয়ের সময় তথ্যমন্ত্রী এ মন্তব্য করেন।

তিনি আরো বলেন, ‘দেশে ৮ মাসে কোনো ব্যাংক লুট নাই, বিদ্যুতের করাপশন নাই। তাই হাইপ ক্রিয়েট করতে আওয়ামী লীগ সহিংস রাজনীতি করছে। তাদের সাংগঠনিক তৎপরতার নেই। অন্যদিকে মনোযোগ সরাতেই সহিংস কার্যক্রম করছে আওয়ামী লীগ। সহিংস আন্দোলন করে ফিরে আসতে চায়, এটা পলিটিক্যাল স্টেপ নয়।’

তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেন, ‘আওয়ামী লীগ যে পরিমাণ ক্ষতি করে গেছে, এটা জাতিকে বোঝাতে পারিনি। দেশের ভবিষ্যৎ নষ্ট করে গেছে। ব্যাংকিং সেক্টরের ব্যালান্সশিট চুরি করে নিয়ে গেছে। এর দায়ভার নয়, কিন্তু দায়িত্ব নিতে দেশ চালাচ্ছে সরকার। ওভার প্রাইসে বিদ্যুৎ কিনতে হচ্ছে।

এ সময় তথ্যমন্ত্রী বলেন, ‘ইতিহাসের সবচেয়ে খারাপ সময়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন তারেক রহমান। ৪৭ থেকে ৭১ সাল পর্যন্ত পাকিস্তান যতটা ক্ষতি করেনি, ১৭ বছরে সবচেয়ে ক্ষতি করেছে আওয়ামী লীগ।’

তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেন, ‘আওয়ামী লীগের রাজনীতিই প্রতিশোধপরায়ণের রাজনীতি। কোনো ফর্মে ফ্যাসিস্ট ফিরে এলে জুলাইয়ের পক্ষে স্ট্যাটাস দেওয়ার জন্য তারা প্রতিশোধ নেবে।’

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ