ঢাকা , সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ , ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

​ডিসি-এসপির পর এবার বদলি গোপালগঞ্জের তিন থানার ওসি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৬-১১-২০২৬ ১২:৪৭:২৬ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-১১-২০২৬ ১২:৫১:০৪ অপরাহ্ন
​ডিসি-এসপির পর এবার বদলি গোপালগঞ্জের তিন থানার ওসি
গোপালগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের পর এবার জেলার তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। তাঁদের সবাইকে কিশোরগঞ্জ জেলায় পদায়ন করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) রাতে ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ বদলির তথ্য জানানো হয়।

বদলির আদেশ পাওয়া কর্মকর্তারা হলেন টুঙ্গিপাড়া থানার ওসি মো. আইয়ুব আলী, কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ এবং কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমান। তাঁদের নতুন কর্মস্থল হিসেবে কিশোরগঞ্জ জেলা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকেও বদলি করা হয়। ফলে জেলার প্রশাসন ও পুলিশ বিভাগের গুরুত্বপূর্ণ কয়েকটি পদে ধারাবাহিক পরিবর্তন এসেছে।

সম্প্রতি গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। দিনভর বিক্ষোভ, অগ্নিসংযোগ, বিএনপি নেতাদের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের পাশাপাশি গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ ওঠে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পরে জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়। এ পরিস্থিতির মধ্যেই জেলা প্রশাসক, পুলিশ সুপার ও তিন থানার ওসিদের বদলির সিদ্ধান্ত এলো।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ