ঢাকা , শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ , ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাফারি পার্ক

৬ জেব্রার বিনিময়ে ৩ বাঘ!

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৪-১১-২০২৬ ১২:৪৭:৩৪ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-১১-২০২৬ ১২:৪৭:৩৪ অপরাহ্ন
৬ জেব্রার বিনিময়ে ৩ বাঘ! ফাইল ছবি
প্রাণী বিনিময়ের মাধ্যমে চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে তিনটি বাঘ আনা হয়েছে গাজীপুর সাফারি পার্কে। বিনিময়ে সাফারি পার্ক থেকে চট্টগ্রাম চিড়িয়াখানায় ছয়টি জেব্রা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এর মধ্যে তিনটি জেব্রা ইতিমধ্যে হস্তান্তর করা হয়েছে। বাকি তিনটি পর্যায়ক্রমে পাঠানো হবে।

শুক্রবার (১৩ নভেম্বর) ভোরে বিশেষ ব্যবস্থায় পরিবহনের পর বাঘ তিনটি গাজীপুর সাফারি পার্কে পৌঁছায়। এর আগে বুধবার রাতে একটি বিশেষায়িত ট্রাকে করে ছয়টি জেব্রা চট্টগ্রাম চিড়িয়াখানায় পাঠানো হয়।

গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তারেক রহমান জানান, পার্ক প্রতিষ্ঠার পর আমদানি করে বেশ কয়েকটি বাঘ আনা হয়েছিল। পরবর্তী সময়ে বিভিন্ন রোগে কিছু বাঘের মৃত্যু হয়, আবার নতুন বাঘের জন্মও হয়েছে। এ ছাড়া পার্কের টাইগার বেষ্টনীতে থাকা কয়েকটি বাঘের বয়সও বেড়ে যাচ্ছিল। এ অবস্থায় নতুন বাঘ আনার প্রস্তুতি নিচ্ছিল পার্ক কর্তৃপক্ষ।

তিনি বলেন, চট্টগ্রাম চিড়িয়াখানায় প্রয়োজনের তুলনায় বেশি বাঘ থাকলেও সেখানে জেব্রা ছিল না। অন্যদিকে গাজীপুর সাফারি পার্কে জেব্রার সংখ্যা তুলনামূলক বেশি। এ পরিস্থিতিতে দুই প্রতিষ্ঠানের মধ্যে প্রাণী বিনিময়ের উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবে বুধবার রাতে ছয়টি জেব্রা চট্টগ্রামে পাঠানো হয়। পরে চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে তিনটি বাঘ গাজীপুর সাফারি পার্কে আনা হয়।

 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ