ঢাকা , বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ , ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১২-১১-২০২৬ ১২:২২:০১ অপরাহ্ন
আপডেট সময় : ১২-১১-২০২৬ ১২:২২:০১ অপরাহ্ন
​যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ​ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার দারিচেভের আকস্মিক মৃত্যু হয়েছে। বুধবার (১১ নভেম্বর) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। তার বয়স হয়েছিল ৬৬ বছর।

তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় কিছু জানায়নি।

জ্যেষ্ঠ এ কূটনীতিক পশ্চিমাদের প্রকাশ্য সমালোচনা করতেন। ২০২৫ সালের মার্চে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেন। মার্কিনিদের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের লক্ষ্যেই তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছিল বলে ধারণা করা হয়।

২০২২ সালে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক হামলা চালায়। যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সরাসরি সামরিক সহায়তা দেওয়ায় দেশটির সঙ্গে রাশিয়ার সম্পর্কে অবনতি ঘটে। অন্যদিকে মার্কিনিরা এ হামলার জন্য রাশিয়ার ওপর নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করে।

তবে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আবার স্বাভাবিক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

যুক্তরাষ্ট্রে নিয়োগের আগে ২০১৪ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত দারিচেভ কানাডার রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। এরপর তিনি রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা বিভাগের দায়িত্ব সামলান।

সূত্র : সিএনএন

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ