ঢাকা , বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ , ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​ডিসেম্বরের আগে মালয়ে‌শিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার: বোয়েসেল

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১২-১১-২০২৬ ১১:৫৮:৪২ পূর্বাহ্ন
আপডেট সময় : ১২-১১-২০২৬ ০১:১৩:১৭ অপরাহ্ন
​ডিসেম্বরের আগে মালয়ে‌শিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার: বোয়েসেল ​ছবি: সংগৃহীত
মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য এখন পর্যন্ত ৫৬৮টি ডিমান্ড লেটার পেয়েছে সরকার। সব প্রক্রিয়া চূড়ান্ত করে মালয়েশিয়ার কোম্পানি ডিএইচএলের মাধ্যমে ডিসেম্বরের আগে দেশ‌টিতে কর্মী পাঠানো শুরুর কথা জা‌নিয়েছেন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক।

মালয়েশিয়ায় বিনা ব্যয়ে কর্মী নির্বাচন ও সার্বিক কার্যক্রম সম্পর্কে বৃহস্প‌তিবার (১২ নভেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈ‌দে‌শিক কর্মসংস্থান মন্ত্রণাল‌য়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তি‌নি। 

রাশেদুল হক বলেন, এখন পর্যন্ত মালয়েশিয়া থেকে ৫৬৮টি চাহিদাপত্র এসেছে। এ ক্ষেত্রে কর্মী নিয়োগের বিষয়ে নিয়োগকর্তারাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তাদের পছন্দ অনুযায়ী কর্মী নিয়োগ করা হবে।

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক জানান, নিয়োগকর্তাদের সহযোগিতা পাওয়া গেলে ডিসেম্বরের মধ্যেই মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য বাংলাদেশ প্রস্তুত রয়েছে।

এদিকে মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী পাঠানোর প্রক্রিয়ায় কোনো ধরনের অনৈতিক লেনদেনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাশেদুল হক।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ