ঢাকা , বুধবার, ১১ নভেম্বর ২০২৬ , ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​হামে মৃত্যু থামছেই না, ২৪ ঘণ্টায় আরো ছয় শিশুর প্রাণ গেল

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১১-১১-২০২৬ ০৩:৫৬:৪৬ অপরাহ্ন
আপডেট সময় : ১১-১১-২০২৬ ০৩:৫৯:১০ অপরাহ্ন
​হামে মৃত্যু থামছেই না, ২৪ ঘণ্টায় আরো ছয় শিশুর প্রাণ গেল ​ফাইল ছবি
দেশে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরো ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহজনক ও নিশ্চিত হামে ১ হাজার ৪৬৪ জন আক্রান্ত হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরো ছয় শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১৯০ জনের মৃত্যু হয়েছে।

আর হামে আক্রান্ত হয়ে প্রাণহানি ঘটেছে ১০৫ জনের। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে দেশে ১ হাজার ২৯৫ জনের মৃত্যু হয়েছে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ