বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১১-১১-২০২৬ ০১:৩৮:০৮ অপরাহ্ন
আপডেট সময় :
১১-১১-২০২৬ ০১:৩৮:০৮ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
নওগাঁর রাণীনগরে বিদ্যুতের ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রতন মিয়া (২৮) নামের পল্লী বিদ্যুতের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত আটটার দিকে উপজেলার ক্ষুদ্র কালিকাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রতন মিয়া পাবনা জেলার চাটমোহর এলাকার আফজাল হোসেনের ছেলে। তিনি রাণীনগর জোনাল পল্লী বিদ্যুৎ অফিসে লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন।
রাণীনগর জোনাল অফিসের ডিজিএম আবু হাসান জানান, কালিকাপুর এলাকায় বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে রতন বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাঁকে উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান, আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স