ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ-সংঘর্ষ, ৪১ কারখানায় ছুটি

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১০-১১-২০২৬ ০৪:১৭:৫৮ অপরাহ্ন
আপডেট সময় : ১০-১১-২০২৬ ০৪:১৮:৫৪ অপরাহ্ন
আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ-সংঘর্ষ, ৪১ কারখানায় ছুটি ​ছবি: সংগৃহীত
ঢাকার সাভারের আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনায় ৪১টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে আশুলিয়ার বেশ কিছু কারখানায় শ্রমিকরা হাজিরা দিয়ে বের হয়ে যান। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে তারা বিক্ষোভ শুরু করেন। চার থেকে পাঁচটি জায়গায় তারা বিক্ষোভ করেন। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাঁধে। 

যেসব পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে তাদের মধ্যে রয়েছে, এনভয় গ্রুপ, স্টারলিং ক্রিয়েশন, হলিউড গার্মেন্টস লিমিটেড, সি.এস.এল. নিট কম্পোজিট, স্টারলিং অ্যাপারেলস, এএম ডিজাইন লিমিটেড, মুন রেডিওয়্যারস লিমিটেড, টেক ম্যাক্স লিমিটেড, নেক্সট কালেকশন, ভার্চুয়াল বটমস লিমিটেড, ইয়াগী বাংলাদেশ লিমিটেড, স্টারলিং স্টাইলস লিমিটেড, বানদো ডিজাইন লিমিটেড, সিনসিন অ্যাপারেলস লিমিটেড, সাদ ফ্যাশন লিমিটেড ও রেজা ফ্যাশন লিমিটেড। দুপুর ১টার পর হা-মীম গ্রুপের কারখানাগুলোতেও ছুটি ঘোষণা করা হয়।

আশুলিয়া শিল্প পুলিশের এসপি মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি স্বাভাবিক করে। শিল্প পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে মোতায়েন রয়েছে। 

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গ্রুপ থেকে পুলিশের গুলিতে হতাহতের ঘটনার যে দাবি করা হচ্ছে তা অস্বীকার করে তিনি বলেন, ‘এ রকম কোনো ঘটনা ঘটেনি।’

মমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘পুলিশ রাবার বুলেট কিংবা শর্টগান ব্যবহার করেনি।’

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

শ্রমিক অসন্তোষে ফের উত্তাল আশুলিয়া


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ