বিশ্ববিদ্যালয়কে অতিমুনাফার কেন্দ্রে পরিণত করা যাবে না: রাষ্ট্রপতি
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১০-১১-২০২৬ ০২:১১:৪৬ অপরাহ্ন
আপডেট সময় :
১০-১১-২০২৬ ০২:২৪:৫৯ অপরাহ্ন
ফাইল ছবি
বিশ্ববিদ্যালয়কে ব্যবসা ও অতিমুনাফার কেন্দ্র হিসেবে ব্যবহারের প্রবণতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে দেশের শিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে হবে। একই সঙ্গে নিজেদের ইতিহাস, ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে ভুলে গেলে চলবে না।
মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানে এসব কথা বলেন রাষ্ট্রপতি।
তিনি বলেন, নিজের শিকড়ের সঙ্গে দৃঢ়ভাবে যুক্ত থেকে বিশ্বের জ্ঞান ও অভিজ্ঞতাকে গ্রহণ করতে হবে। উচ্চশিক্ষাকে কর্মবাজারের চাহিদার সঙ্গে আরও নিবিড়ভাবে সম্পৃক্ত করা জরুরি। এ জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে সময়োপযোগী, কর্মমুখী ও দক্ষতাভিত্তিক পাঠ্যক্রম প্রণয়ন ও বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে।
রাষ্ট্রপতি বলেন, তরুণদের শুধু চাকরিপ্রার্থী হিসেবে নয়, দক্ষ কর্মী, উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের অর্জিত শিক্ষা ও দক্ষতা দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে।
তিনি আরও বলেন, দেশের সাধারণ মানুষের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। বিশেষ করে যাদের শ্রম ও অবদানে দেশের অর্থনীতি সচল থাকে, তাদের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স