ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব দাউদ মিয়া

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১০-১১-২০২৬ ১১:২৫:০৬ পূর্বাহ্ন
আপডেট সময় : ১০-১১-২০২৬ ১১:২৫:০৬ পূর্বাহ্ন
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব দাউদ মিয়া ফাইল ছবি
কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়াকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব পদে পদায়ন করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল সোমবার এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, মো. দাউদ মিয়া, এনডিসিকে (পরিচিতি নম্বর-৬৪৩৫) তার বর্তমান দায়িত্ব থেকে বদলি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব পদে পদায়ন করা হয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রিপরিষদসচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে।

 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ