ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​শেখ হাসিনাকে ফেরাতে সরকারের সঙ্গে সমন্বয় করছে দুদক

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৯-১১-২০২৬ ০৫:৫৮:০৫ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-১১-২০২৬ ০৬:০০:৩১ অপরাহ্ন
​শেখ হাসিনাকে ফেরাতে সরকারের সঙ্গে সমন্বয় করছে দুদক ​ছবি: সংগৃহীত
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুর্নীতির মামলায় ৩৬ বছরের কারাদণ্ডপ্রাপ্ত সাবেক এই প্রধানমন্ত্রীকে আইনি প্রক্রিয়ায় দেশে ফেরানোর উদ্যোগের কথা জানিয়েছে সংস্থাটি।

সোমবার (৯ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির সচিব সাইদুর রহমান খান।

তিনি জানান, শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে দুদক।

পূর্বাচল নতুন শহর প্রকল্পে অবৈধভাবে ৬০ কাঠার প্লট গ্রহণের অভিযোগে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা করে দুদক। এ মামলায় বিচারিক আদালত শেখ হাসিনাকে মোট ৩৬ বছরের কারাদণ্ড দেন।

সম্প্রতি দেশে ফিরতে দিল্লিতে বাংলাদেশ দূতাবাসে পাসপোর্ট চেয়ে আবেদন করেছেন শেখ হাসিনা। এমন পরিস্থিতিতে দুদক জানিয়েছে, তাকে দেশে ফিরতে হলে আসামি হিসেবে আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

এদিকে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল ও তার স্ত্রী অপু উকিলের বিরুদ্ধে পৃথক দুটি মামলার তথ্য জানায় দুদক। প্রায় ছয় কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাদের বিরুদ্ধে এসব মামলা করা হয়েছে।

অন্যদিকে, ১ কোটি ১৫ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ইউনিপে টু ইউ-এর পরিচালক এম এ তাহেরের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে সংস্থাটি।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

​শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে
ই–মেইল পেয়েছে হাইকমিশন, পাঠিয়েছে ঢাকায়
দেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা: রয়টার্স


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ