ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চীনে বহুতল ভবনে আগুন, নিহত ১৪

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৯-১১-২০২৬ ০১:৩০:৫৭ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-১১-২০২৬ ০৩:৪৫:৫১ অপরাহ্ন
চীনে বহুতল ভবনে আগুন, নিহত ১৪ ছবি : সংগৃহীত
চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের তাইউয়ান শহরে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত ২৫ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

তাদের মধ্যে ৯ জনের অবস্থা গুরুতর।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার প্রতিবেদন অনুযায়ী, রবিবার স্থানীয় সময় বিকেল ৪টা ৫৯ মিনিটে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত ভবনটিতে আগুন লাগে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
 রাত ৮টা ৩০ মিনিটের দিকে উদ্ধার অভিযান শেষ হয়।

এ সময় মোট ৩৮ জনকে হাসপাতালে নেওয়া হয়। ঘটনার দিন পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছিল। পরে সোমবার নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়ায়। এদিকে অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
 
হংকংয়ে কয়েকটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬৮ জন নিহত হওয়ার পর, গত বছরের নভেম্বরে চীনে উঁচু ভবনগুলোতে অগ্নিঝুঁকি কমাতে বিশেষ অভিযান শুরু করে কর্তৃপক্ষ। এর এক মাস পর দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশের একটি আবাসিক ভবনে আগুন লেগে ১২ জনের মৃত্যু হয়। এ ছাড়া গত জুলাইয়ে পূর্ব চীনের একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জন প্রাণ হারায়।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ