ডেঙ্গুতে একদিনে আরও তিন মৃত্যু, নতুন আক্রান্ত ২৩৩৩
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৮-১১-২০২৬ ০৬:১৭:৩৯ অপরাহ্ন
আপডেট সময় :
০৮-১১-২০২৬ ০৬:১৭:৩৯ অপরাহ্ন
প্রতীকী ছবি
দেশে ডেঙ্গুর প্রকোপ কোনোভাবেই কমছে না। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা, চাপ বাড়ছে হাসপাতালগুলোতে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৩৩ জন। একই সময়ে এ রোগে প্রাণ হারিয়েছেন আরও তিনজন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬১ জনে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬ হাজারের বেশি ডেঙ্গু রোগী।
রোববার (৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ২ হাজার ৩৩৩ জনের মধ্যে কতজন কোন বিভাগে আক্রান্ত হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১ লাখ ৪৯ হাজার ৯১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৩৮৯ জন।
একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৪৬১ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬ হাজার ৬৩ জন।
ডেঙ্গু পরিস্থিতির এমন অবনতিতে হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়ছে। বিশেষ করে প্রতিদিন বিপুলসংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় চিকিৎসাসেবা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে। এ অবস্থায় ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার বিস্তার রোধ, আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি অপসারণের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স