কলাপাড়ায় সমবায় দিবস উদযাপিত, পাঁচ সমবায়ীকে সম্মাননা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৮-১১-২০২৬ ০৩:৪৬:০৫ অপরাহ্ন
আপডেট সময় :
০৮-১১-২০২৬ ০৩:৪৬:০৫ অপরাহ্ন
সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
পটুয়াখালীর কলাপাড়ায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয় যৌথভাবে আয়োজিত দিবসটি উপলক্ষ্যে রোববার (৮ নভেম্বর) সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। উপজেলা প্রশাসন ক্যাম্পাসে এ উপলক্ষ্যে সকালে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা পরিষদ পায়রা মিলনায়তনে দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‘করবো সমবায় গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’- প্রতিপাদ্য নিয়ে দিবসটির আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্বাস আলী। তিনি স্বাগত বক্তব্য রাখেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, খেপুপাড়া সাপ্লাই এন্ড সেল সোসাইটির সভাপতি বিশ্বাস শফিকুর রহমান টুলু, বন্দর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি নাজমুল ইসলাম, শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সহসভাপতি মো. নুরুল হক প্রমুখ।
দিবসের কার্যক্রমে বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিশেষ করে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের সহযোগিতায় প্রয়াস প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীসহ একতা, জনতা, সততা ও সমতা কো-অপারেটিভের সদস্যদের উপস্থিতি ছিল লক্ষণীয়। দিবস উপলক্ষ্যে দুইটি সমবায় সমিতি ও পাঁচজন সমবায়ীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সমবায় দিবসকে ঘিরে সমবায়ী প্রতিষ্ঠানগুলোতে ছিল ব্যাপক প্রস্তুতি।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স