সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির জরুরি চিঠি
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৮-১১-২০২৬ ০২:২৩:৩৪ অপরাহ্ন
আপডেট সময় :
০৮-১১-২০২৬ ০২:২৩:৩৪ অপরাহ্ন
ফাইল ছবি
সারা দেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে আর্ট এক্সিবিশন আয়োজনের অনুমতি দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আজ রবিবার মাউশির উপপরিচালক (শারীরিক শিক্ষা) অধ্যাপক মো. শহিদুল ইসলামের সই করা এক চিঠিতে এ অনুমতি দেওয়া হয়।
ট্যালেন্ট স্পোর্টস লিমিটেড ‘আর্ট বাংলাদেশ’-এর ব্যানারে এ কার্যক্রম পরিচালনা করা হবে। চিঠিটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক চর্চার জন্য চিত্রাঙ্কন এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশে এ এক্সিবিশন সহশিক্ষা কার্যক্রম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করে মাউশি। অনুমতির সঙ্গে শর্ত জুড়ে দিয়েছে মাউশি।
বলা হয়েছে, আয়োজিত কার্যক্রমের জেলাভিত্তিক প্রতিবেদন ‘আর্ট বাংলাদেশ’-এর পরিচালককে প্রতি তিন মাস পরপর মাউশির শারীরিক শিক্ষা বিভাগে দাখিল করতে হবে।
চিঠির সঙ্গে আর্টপেপারের চাহিদাপত্র ও বর্ণিত কার্যক্রমের নিয়মাবলি সংযুক্ত করা হয়েছে। এর পাশাপাশি কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক, উপপরিচালক (মাধ্যমিক) ও জেলা শিক্ষা কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স